শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এনসিপির কেন্দ্রীয় সদস্য তনু’কে সাময়িক অব্যাহতি,কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সোনারগাঁয়ের মো. মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত  নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে সাবেক কাউন্সিলর সাদরিলের সাক্ষাৎ ভাষাসৈনিক প্রয়াত আলী আহাম্মদ চুনকার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিককে কারাদণ্ড ও জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী পানি আক্তারের অন্যতম সহযোগী ও যুবলীগ ক্যাডার হৃদয় গ্রেপ্তার নগরীর দেওভোগে একটি বাসার ছাদ থেকে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক মামলায় ৯ জন গ্রেপ্তার  ৬০ দিনের বিশেষ পরিকল্পনা নাসিক প্রশাসক সাখাওয়াতের 

মহিলা দলের নেত্রী জাহানারা ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ মহানগরের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভানেত্রী, উকিলপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজসেবক জাহানারা ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়াস্থ ইসলাম মার্কেটে জেলা ও মহানগর জাসাস এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে সকালে দলীয় নেতৃবৃন্দ মরহুমা জাহানারা ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

স্মরণসভায় উপস্থিত ছিলেন মরহুমার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ লতিফ তুষারের সভাপতিত্বে এবং মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা জাসাসের সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুরুল হক মনি, অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, হাজী মোহাম্মদ শহিদুল ইসলাম রিপন, মো. জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট রকিবুল হাসান শিমুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুল, মহানগর জাসাসের সহ-সভাপতি অ্যাডভোকেট সীমা সিদ্দিকী ও আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী সাজেদা খানম মিতা ও ডলি আহমেদ। জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম টুটুল, কবির শিকদার, অ্যাডভোকেট গালিব, অ্যাডভোকেট মোমিন, মো. শামীম আহমেদ ঢালী, মো. হারুন অর রশিদ সাগর, এস এম হালিম মুসা, নুরুল ইসলাম ঢালী, আবুল কালাম আজাদ, এ কে এম এনামুল হক খান, ঝর্ণা আক্তার, জাহাঙ্গীর মজুমদার, বুলবুল রাজা মিঠু, মো. হারুন অর রশিদ, মো. রহিম হোসেন বাবুল, শাহিন চৌধুরী শানু, আব্দুল মজিদ, এম এস সাত্তার, শাহীন চৌধুরী, তানজিল মাহমুদ রিপন, শামীম আহমেদ, শাকিলা বেগম, ডি এম লিটন, জব্বার, মো. রায়হান, মায়া বেগম, আ. রউফ, মাহাবুবুর রহমান শ্যামল, বাকি বিল্লাহ, জুয়েল মোল্লা, মো. সুজন, শুকুর মজুমদার, নাজমুল হাসান খুকুমণি, জুলহাস খান, মামসাদ হোসেন, ইকবাল হোসেন, আবু তাহের রানা, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ কালাম, মো. রমজান সরদার, এস এম হাবিবুর রহমান বদু, মোহাম্মদ রূপচাঁন, কামরুল হাসান দীপু, ইমরান হোসেন মুন্না, মো. নুরুন্নবী, ডা. রুহুল আমিন গাজী, কনা আক্তার, লায়লা ভানু, নীল বানু, আরিফা, সিনথিয়া, লিপি, পপি, সালমা, সুমাইয়া, আঁখি, ফাতেমা, আলো, রুপা, কুলসুম, লিজা, শিল্পী, কানিজ ফাতেমা, মাছুম শেখসহ অসংখ্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ী।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, জাহানারা ইসলাম ছিলেন একজন আদর্শবান নারী নেত্রী, সমাজসেবক ও ধর্মপ্রাণ মানুষ। তিনি নারী রাজনীতির বিকাশ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় প্রতিষ্ঠান গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর সততা, মানবিকতা ও ত্যাগের আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।