বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভোলায় ভয়াবহ আগুনে ৩০ প্রতিষ্ঠান ভস্মিভূত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু খাসমহল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

এতে অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ চৌধুরী জানান, সকালে ইউনিয়নের খাশমহল বাজারে একটি লেপ-তোশকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে বাজারের আজাদের চায়ের দোকান, হারুনের মুদি দোকান, জসিমের মুদি দোকান, নুর ইসলামের কাঠের দোকান, জাহাঙ্গীর, শাজাহান, ফারুক ও ফিরোজের বাসাসহ প্রায় ৩০টি ঘর পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৩০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহনসহ ফায়ার সাভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের দুই কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।