বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ  প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি 

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিপু ভূইয়ার দোয়া ও শীতবস্ত্র বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) কাঞ্চন পৌরসভার সকল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাঞ্চন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কাঞ্চন পৌর যুবদলের আহ্বায়ক মো. রাশেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ওসমানসহ কাঞ্চন পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।