বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ  প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি 

বাংলাদেশ ঘাটতি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ: কৃষিমন্ত্রী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, বাংলাদেশের কৃষিপণ্যের বাজারে বিদেশী বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এসেছে পণ্যে বৈচিত্র্যতাও। কৃষিখাতে ব্যাপক সম্ভবনা রয়েছে। কৃষিখাতের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিল। তাঁরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্য ঘাটতি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তরিত করেছেন। ধান, সবজি, পেঁয়াজ ও কাঁঠাল উৎপাদনে আমার বিশ্বে এখন তৃতীয় বৃহত্তম দেশ এবং আলু ও আম উৎপাদনে সপ্তম স্থানে। পোশাক খাতের মতো কৃষিখাতকেও প্রধান্য দিয়ে কাজ করছে সরকার। যদিও এখনো নানা চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার বড়সদারদী গ্রামে একটু জুস কারখানা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা প্রমুখ।

দেশী-বিদেশী প্রতিষ্ঠানগুলোকে কৃষিখাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষিখাতে বিনিয়োগ আমাদের দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই গুরুত্বপূর্ণ নয়; এটি যুবক ও নারীদের মধ্যে সম্ভাবনা তৈরি করে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।