নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলায় রিপন চক্রবর্তী নামে ৪০ বছর বয়সী এক মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় উপজেলার দিঘলদী এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিপন চক্রবর্তী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিঘলদী এলাকার মনির ঠাকুরের ছেলে। সে দীর্ঘদিন ধরে সাবদী দিঘলদী মহাশ্মশান মন্দিরের সেবায়েতের দায়িত্ব পালন করে আসছিল।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে এর কোন কারন জানা যায়নি। পুলিশি তদন্ত অব্যহত রয়েছে
Leave a Reply