সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্বোধন করলেন নার্গিস মাকসুদ নারায়ণগঞ্জে দুই থানার ওসি’কে প্রত্যাহার  হামের টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ভীড় নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিগানে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ  সিদ্ধিরগঞ্জে শিমরাইলে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ  নারায়ণগঞ্জের ৯৯ ভাগ মানুষের চাওয়া-যানজট ও হকার সমস্যা সমাধান: প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জে যমুনা টেলিভিশনের যুগর্পূতি উৎসব উদযাপন বন্দরে ১৫ ঘন্টা ব্যবধানে আবারও অগ্নিকান্ড নগরীর দেওভোগে জান্নাত কনভেনশন হল-২’-এর শুভ উদ্বোধন বন্দরে দুই পলাতক আসামি গ্রেপ্তার 

বন্দরে ১৫ ঘন্টা ব্যবধানে আবারও অগ্নিকান্ড

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে ১৫ ঘন্টা ব্যবধানে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রানহানীর কোন খবর পাওয়া না গেলেও জাহাঙ্গীর মিয়ার একটি টিনসেড ঘর পুড়ে গিয়ে ৩ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।

গত শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচরস্থ নমুনা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসী সহায়তা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের স্থান থেকে ৫০ হাজার টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তার কারন তাৎক্ষণিক  জানা যায়নি। আমাদের তদন্ত অব্যহত আছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।