সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কুতুবপুরে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি  নির্বাচিত হয়ে শত ব্যস্ততার মাঝেও সেই শিশু মামুনকে ভুলে যাননি আল আমিন বন্দরে যৌতুকের দাবিতে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুইজন আটক, অস্ত্র ও গুলি উদ্ধার  বন্দরে দুই শিক্ষার্থী অপহরণের ৪ ঘন্টা পর মুক্তিপণে মুক্ত দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জবাসী তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন: আহামেদ মনির সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ সনাতন পার্টির নেতৃবৃন্দ  নবনির্বাচিত এমপি আবুল কালাম’ কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা আলতাফ মাহমুদ একজন সৎ সাদা মনের মানুষের জন্য পরিশ্রম করেছি বিজয় অর্জন করেছি: ময়না স্বতন্ত্র প্রার্থীর দুই ছেলের বিরুদ্ধে এমপি নির্বাচিত মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ

বন্দরে যৌতুকের দাবিতে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলায় যৌতুকের দাবিতে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার ছোট বোনকে কুড়াল দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে স্বামী পাভেল ওরফে আলোকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বন্দর থানার রুপালী আবাসিক এলাকার ৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

আটক পাভেল পিরোজপুর জেলার কাউখালী থানার পারশাতুলিয়া এলাকার সেলিম মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত গৃহবধূর বাবা রুহুল আমিন খন্দকার (৬৫) বাদী হয়ে বন্দর থানায় জামাতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায়।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৭-১৮ বছর আগে মুন্নি বেগমের সঙ্গে পাভেলের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বর্তমানে মুন্নি ৯ মাসের অন্তঃসত্ত্বা। জীবিকার তাগিদে তারা ঢাকার মিরপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই পাভেল যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। শ্বশুর ধাপে ধাপে মোট ১ লাখ ৫০ হাজার টাকা দিলেও পুনরায় ১ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রায় পাঁচ মাস আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন পাভেল।

ঘটনার দিন বিকেলে পাভেল শ্বশুরের বন্দর এলাকার ভাড়া বাসায় এসে আবারও ১ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি ঘরের খাটের নিচ থেকে কুড়াল বের করে স্ত্রী মুন্নির মাথার পেছনে কোপ দেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে ছোট বোন মিথিলা আক্তার মুক্তাকেও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।