মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে ট্রাক চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেওয়ার সময় ধারালো অস্ত্রসহ তন্ময় (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটক তন্ময় বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বড়বাড়ী এলাকার হানিফ মিয়ার ছেলে। এ সময় তার সহযোগী নাঈম ও মারুফসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

আহত ট্রাক চালক জাকির হোসেন একরামপুর পৌরসভা এলাকার আলী হোসেন মিয়ার ছেলে। তিনি আকিজ কোম্পানিতে ট্রাক চালক হিসেবে কর্মরত।

ঘটনাটি ঘটে রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নবীগঞ্জ লতিফ হাজীর মোড়ে। ভুক্তভোগী জাকির হোসেন বাদী হয়ে আটক তন্ময় ও পলাতক নাঈম ও মারুফের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা জাকির হোসেনের কাছ থেকে নগদ ১৮ হাজার ৬০০ টাকা, একটি বাটন মোবাইল ফোন ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। পরে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তন্ময়কে আটক করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।