রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন  এমপি কালামে’র রাজনৈতিক সচিব হলেন পুত্র আশা আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফ মীর  নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি: প্রতিমন্ত্রী সাকি ব্রিটিশ আমল থেকে এই শহরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো কিন্তু নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত: এমপি কালাম সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি  রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন  এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার ও দোয়া মাহফিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১০নং ওয়ার্ড বিএনপি, ইমাম ও ওলামা কল্যাণ পরিষদ এবং হিলফুল ফুজুল যুব সংঘ।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ২নং ঢাকেশ্বরী বাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, জুয়েল রানা, মোহাম্মদ জসিম মিয়া, আব্দুর রাজ্জাক, মানিক, সজ্জাত, নজরুল, মামুন, ওলামা পরিষদের সভাপতি মোস্তফা কামাল জিহাদি, সহ-সভাপতি মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী, মাওলানা বশিরুল হক, সাধারণ সম্পাদক মুফতি আমির হোসাইন লাকসামী, কোষাধ্যক্ষ মুফতি আশরাফ আলী, মাওলানা মানুসুর দেওয়ান, মোহাম্মদ মামুন এবং হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি ডা. মাহবুবর রহমানসহ আরও অনেকে।

সমাবেশে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার বলেন, “আমরা সবাই মুসলমান, ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আজ থেকেই আমরা সবধরনের ইহুদি পণ্য বর্জনের ঘোষণা দিচ্ছি।”

তিনি আরও বলেন, “ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে এই গণহত্যার তীব্র নিন্দা জানাই।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।