মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভী’র জামিন নামঞ্জুর  নারায়ণগঞ্জে ৫০ জন চাঁদাবাজের তালিকা বন্দরে ৪০ বছর বয়সী এক মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্ত সভা ফতুল্লায় স্টেডিয়ামের পাশে রাস্তা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার  জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নিরব রায়হান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

ফতুল্লায় স্টেডিয়ামের পাশে রাস্তা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লা মডেল থানা পুলিশ রামারবাগ রিয়া গোপ স্টেডিয়াম এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা ফতুল্লার রামারবাগ রিয়াগোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টসের সামনে সড়ক থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌসুর রহমান ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।