সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বেকারত্ব, গ্যাস সংকটসহ যেসব নাগরিক সমস্যা রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে সেগুলো সমাধানের চেষ্টা করব: দিপু ভূঁইয়া  আমাদের শান্তি ও মুক্তির নিশ্চয়তার জন্য আল্লাহ প্রদত্ত বিধানের কোনো বিকল্প নেই: মাসুম বিল্লাহ ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ছাত্রদল ও যুবদল নেতা যতদিন বেঁচে থাকবো, ততদিন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই: গিয়াসউদ্দিন বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি  কারো ব্যক্তিগত বক্তব্যে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান: সজীবের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার  মাইকে ভোট চেয়ে নারীদের হাতে প্লেট ও টাকা দেওয়া জোট প্রার্থী কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা  জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না: শাহ আলম মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই: আল আমিন

ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লার পাগলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুগল চন্দ্র (৪৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত যুগল চন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের শিক্ষক ও পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের মৃত কার্তিক চন্দ্র শীলের ছেলে।

থানায় দায়ের করা এজহারে উল্লেখ করা হয়, যুগল চন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশে সাইদুর রহমানের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন। ওই বাড়িতেই তিনি স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাসা খালি ছিল। এই সুযোগে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) গত কয়েক দিনে তিন দফায় ধর্ষণের চেষ্টা চালান তিনি।

গত ৩১ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার মাকে বিস্তারিত জানায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা বলেন, ‘যুগল চন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অত্যন্ত ন্যক্কারজনক। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলছে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।