মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভী’র জামিন নামঞ্জুর  নারায়ণগঞ্জে ৫০ জন চাঁদাবাজের তালিকা বন্দরে ৪০ বছর বয়সী এক মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্ত সভা ফতুল্লায় স্টেডিয়ামের পাশে রাস্তা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার  জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নিরব রায়হান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

ফতুল্লায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আলহাজ্ব আফসার করিম প্লাজার সামনে সিটি ব্যাংকের অদূরে এই ঘটনা ঘটে।

আফসার করিম প্লাজার মালিক আলহাজ্ব নান্টু নামের ওই ব্যবসায়ী পাগলা বাজারে ফল কেনার সময় হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম জানান, নান্টু সাহেব যখন তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন দুইজন যুবক অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে, গুলি করার সময় নান্টু সাহেব দ্রুত গাড়িতে উঠে ফতুল্লার দিকে চলে যান।

ঘটনাস্থলে গুলিবিদ্ধ গাড়ির কাঁচের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা গেছে। এই আকস্মিক হামলার পর পাগলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে, কত রাউন্ড গুলি চালানো হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা ৩ থেকে ৪ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।