বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি  রূপগঞ্জে ১৩ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টারঃ বন্দরের মুছাপুরে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী রবিউল আউয়াল।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৪টি গ্রাম মুছাপুর, হরিবাড়ী, নয়াগাঁও, শাষনেরবাগ এলাকার ৫ শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, চিনি, দুধ, মশলা, সেমাই, তেল ইত্যাদি ।

এ সময় বিশিষ্ট ব্যাবসায়ী আলম প্রধান, বিশিষ্ট সমাজ সেবক সামসুল মিয়া, অহিদ মিয়া, মাকসুদ, চাঁন বাদশা, জাহিদ, রনি, রায়হান, আকাশ, সাহেদ, হৃদয়, আশ্রাফ, সোহান, সৌরভ, আরিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এছাড়াও মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী রবিউল আউয়াল আগামীকাল বুধবার ৪ মার্চ পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার এই পবিত্র যাত্রায় তার সুস্বাস্থ্য ও সফলভাবে ওমরাহ সম্পন্ন করার জন্য মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসী তথা সর্বস্তরের সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।