মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বিএনপির কর্মী পরিচয়ে ৫০ টাকার বিনিময়ে ভুয়া ফ্যামেলি কার্ড ছাপিয়ে বিতরণ আড়াইহাজারে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে আটক সোনারগাঁয়ে প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল উদ্বোধন সোনারগাঁয়ে সুদের টাকার জন্য এ রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা পানির ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মোঃ  আক্তার হোসেন কুতুবপুরে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি  নির্বাচিত হয়ে শত ব্যস্ততার মাঝেও সেই শিশু মামুনকে ভুলে যাননি আল আমিন বন্দরে যৌতুকের দাবিতে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

পানির ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থলে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, উদ্ধারকৃত মরদেহটি এক নারীর। তার পরনে কালো বোরকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে পানির ট্যাংকে ফেলে রেখে যায়। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে।

এদিকে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফা কামাল রাশেদ জানান, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য তাদের একটি দল ঘটনাস্থলে যায়। তবে মরদেহে পচন ধরায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে পরিচয় শনাক্ত করা যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।