শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
পুনরায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক হলেন মাসুদুজ্জামান  নাসিক ১৪ নং ওয়ার্ডে যৌথ উদ্যােগে ৪শ অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত 

নাসিক ১৪ নং ওয়ার্ডে যৌথ উদ্যােগে ৪শ অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় ও দরিদ্র ৪০০ পরিবারের মাঝে বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ এবং ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দিদার খন্দকার এর যৌথ উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার ( ০৭ মার্চ) বিকেলে নাসিক ১৪ নং ওয়ার্ড পশ্চিম দেওভোগ খন্দকার টাওয়ারের জান্নাত কনভেনশন হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪ শ অসহায় পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।

বিতরণকালে দিদার খন্দকার বলেন, মডেল গ্রুপের কর্ণধার ও বিএনপি নেতা মাসুদ ভাই প্রতি বছর অসহায় দুস্থদের মাঝে গরুরু মাংস বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এই ১৪ নং ওয়ার্ড আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের মাঝে তার পক্ষ থেকে মাংস বিতরণের জন্য। তাই আপনাদের দাওয়াত দিয়ে এ উপহার তুলে দিচ্ছি পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মাসুদ ভাইয়ের দেয়া উপহারের সাথে যুক্ত করে মোট ৪ শ পরিবারের মাঝে এই গরুর মাংস বিতরণ করছি। আমার জন্য দোয়া করবেন আগামী নির্বাচনে এই ১৪ নং ওয়ার্ডের আমি কাউন্সিলর পদপ্রার্থী। আপনারা মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেনো নারায়ণগঞ্জে বিএনপিকে আরোও শক্তিশালী করে গঠন করতে পারে আপনাদের পাশে থাকতে পারে।পাশাপাশি আমার জন্য দোয়া করবেন যেনো আগামী নির্বাচনে আপনাদের পাশে পাই, আপনাদের সেবা করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য শরীফুল ইসলাম শীপলু, মনোয়ার হোসেন শোখন, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সদর থানা বিএনপি নেতা মহসিন উল্লাহ, শামীম আহমেদ, মনির হোসেন সরদার, আলমগীর হোসেনসহ আরো অনেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।