শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন কবি নিরব রায়হান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তি–এনসিপির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান
১৭ নভেম্বর; সোমবার রাতে রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন তিনি৷ এসময় উপস্থিত ছিলেন— দলটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত।
মনোনয়নপত্র গ্রহণকালে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন এবং শুভ কামনা জানান।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর নিরব রায়হান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পর জনমানুষের মাঝে একটি নতুন আকাঙ্খার সৃষ্টি হয়েছে৷ বিগত ৫৪ বছরের যে রাজনৈতিক সিস্টেম এবং গত ১৬ বছরের যে কলঙ্কিত অধ্যায় এই জাতি দেখেছে তা থেকে সাধারণ জনগণ মুক্তি চায়৷ আমরা দেখেছি, বিগত সময়ে রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী অবৈধভাবে এই অঞ্চলের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, ক্ষমতা দখল করে রূপগঞ্জের মানুষকে কুক্ষিগত করে রেখেছে। দখল করেছে মানুষের বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানান কিছু। এখানে অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজ, লুটপাটের স্বর্গরাজ্য কায়েম হওয়ায় শিক্ষা ব্যবস্থায়ও হয়েছে ক্ষতিসাধন৷ সঠিকভাবে হয়নি আমাদের শিক্ষার মানোন্নয়ন। দেশের অর্থনৈতিক কাঠামোতে যেই রূপগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই রূপগঞ্জই মূলত বৈষম্যের শিকার৷ পরতে-পরতে বৈষম্যমূলক আচরণ দেখেছে এই আসনের মানুষ৷ রূপগঞ্জের প্রতিটি মানুষকে আমি সেই মুক্তির পথ দেখাতে অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “হাসিনার ফ্যাসিবাদী আমল এদেশের জনগণ আর কখনো দেখতে চায় না৷ আজ হাসিনার রায়ে শহীদ পরিবার, আহতরা সহ দেশবাসী খুশী। এই খুশীর দিনে আমি রূপগঞ্জের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এই খুশীর জোয়ার রূপগঞ্জবাসীর জন্য অব্যাহত রাখতে চাই৷ এতে সবার দোয়া ও আন্তরিকতা কামনা করি৷”

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ও গণঅধিকার পরিষদের প্রার্থী কাওছার আলী। তারাও চালাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।