রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন  এমপি কালামে’র রাজনৈতিক সচিব হলেন পুত্র আশা আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফ মীর  নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি: প্রতিমন্ত্রী সাকি ব্রিটিশ আমল থেকে এই শহরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো কিন্তু নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত: এমপি কালাম সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি  রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন  এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

যাত্রীসেবার মান উন্নয়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে দোয়া ও ফিতা কেটে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎শনিবার (৭ মার্চ) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

‎নারায়ণগঞ্জ বিআরটিসি (অপারেশন) বাস ডিপোর ম্যানেজার আরিফুর রহমান তুষারের সভাপতিত্বে এবং বিআরটিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (শ্রমিকদল) এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চঞ্চল,
‎১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। আধুনিক ও আরামদায়ক এসি বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

‎অনুষ্ঠান শেষে মোনাজাত পর ফিতা কেটে নতুন এই বাস সার্ভিসের সফলতা কামনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।