শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার  সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ফতুল্লায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিলার বাবু খুন শামীম ওসমানসহ ১২ আসামীকে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ  প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ জেলা বিএনপি যে নতুন আহ্বায়ক কমিটি, এটা জনগণের আস্থাশীল হবে: রাজিব

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওঁৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। যে গণতন্ত্রের জন্য এতো জীবন গেলো সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী আহমেদ। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে।

রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি নিয়ে রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা সব সময় আন্দোলন সংগ্রামে কাজ করেছেন। এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, সমাবেশ করতে পারতাম না। আমাদের নেতাকর্মীদের গুম, খুন ও হত্যা করা হয়েছে। এক ভংঙ্কর দানব শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যত্থানে পালিয়ে যেতে বাদ্য হয়েছে। সুতরাং নারায়ণগঞ্জ জেলা বিএনপির মামুন মাহমুদ, দিপু ভূঁইয়া, রাজিব ও টুটুলের নেতৃত্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি যে নতুন আহ্বায়ক কমিটি, এটা জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে মাফিয়া শামীম ওসমানদের যে রাজত্ব ছিলো, তাদের সেই ভয়ংকর মাফিয়াতন্ত্রকে ভেঙ্গে একটি সামাজিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করবে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল, সদস্য গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।