মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের আট লাখ দশ হাজার শিশুকে টায়ফয়েড টিকা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ বিষয়ক পরামর্শমূলক কর্মশালা এ তথ্য জানান তিনি।

আগামী ১২ অক্টোবর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৮ লাখ ১০ হাজার শিশুকে টায়ফয়েড টিকা দেয়া হবে। যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ লাখ ১৬ হাজার এবং বাকি উপজেলাগুলোর ৫ লাখ ৯৩ হাজার শিশু এ টিকা পাবে। এ জন্য জেলার ২ হাজার ১৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী ও ১ হাজার ৫৬টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করে টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

ডা. মুশিউর রহমান বলেন, “প্রতিবছর টাইফয়েডে মৃত্যুর ৬৮ শতাংশই শিশু। তাই দেশব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ বছর ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেয়া হবে, পরের বছর থেকে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমে টাইফয়েড টিকা অন্তর্ভুক্ত করা হবে।”

তিনি আরও বলেন, “বাজারে বিক্রিত টাইফয়েড টিকা নেয়ার পরেও তিন মাস পরপর বুস্টার টিকা দেয়া লাগে। তবে এই টিকা নেয়ার পর কোনো বুস্টারের প্রয়োজন হবে না। এক ডোজ শরীরে দীর্ঘমেয়াদী ইমিউনিটি তৈরি করবে। টিকা নেয়ার পর টাইফয়েড হলেও রোগীর তেমন কোনো ক্ষতি হবে না।”

এ সময় তিনি রেজিষ্ট্রেশন করার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ফাহিমা জাহান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপপরিচালক মো. শহীদুল ইসলাম প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।