সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্বোধন করলেন নার্গিস মাকসুদ নারায়ণগঞ্জে দুই থানার ওসি’কে প্রত্যাহার  হামের টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ভীড় নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিগানে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ  সিদ্ধিরগঞ্জে শিমরাইলে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ  নারায়ণগঞ্জের ৯৯ ভাগ মানুষের চাওয়া-যানজট ও হকার সমস্যা সমাধান: প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জে যমুনা টেলিভিশনের যুগর্পূতি উৎসব উদযাপন বন্দরে ১৫ ঘন্টা ব্যবধানে আবারও অগ্নিকান্ড নগরীর দেওভোগে জান্নাত কনভেনশন হল-২’-এর শুভ উদ্বোধন বন্দরে দুই পলাতক আসামি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিগানে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে কাঁচপুরে বিশেষ অভিযানে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের সাত হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দ নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।