বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ  প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি 

নারায়ণগঞ্জের সিটি পার্কে যুবক খুন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ নগরীর জিমখানা এলাকায় ছড়িয়ে পড়ে রক্ত আর আর্তনাদের চিহ্ন। বুধবার সিটি পার্কের গেইটের সামনে রাত সাড়ে দশটার দিকে একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে প্রাণ হারান শাহাদাত (২৫) নামের এক যুবক। নতুন জিমখানা এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন মিয়ার ছেলে এবং স্বপনের ভাড়াটিয়া শাহাদাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে কয়েকজন যুবক শাহাদাতের সাথে তর্কাতর্কি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং শাহাদাতের শরীরে একের পর এক ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে রক্তাক্ত শাহাদাতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শোকার্ত বড় বোন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাসির আহমেদ এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহাদাতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি উল্লেখ করেন যে, নিহত শাহাদাত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং ধারণা করা হচ্ছে, এই ব্যবসার নিয়ন্ত্রণ বা ভাগাভাগি নিয়েই প্রতিপক্ষের সাথে তার দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই হত্যারহস্য উদঘাটন এবং পলাতক আসামীদের খুঁজে বের করতে জোরেশোরে অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিটি কর্পোরেশনের জল্লাপাড়া পার্কটি শুধু মাদক ব্যবসার কেন্দ্র নয়, এটি কিশোর গ্যাংয়ের অবাধ বিচরণক্ষেত্র। এই গ্যাংয়ের সদস্যরা প্রায়শই পার্কে আগত নারীদের উত্যক্ত করে এবং স্বামী-স্ত্রীসহ যুবক-যুবতীদের হয়রানি করে থাকে। কেউ এর প্রতিবাদ করলে, তারা মারমুখী আচরণ করে। দীর্ঘদিন ধরে এই অপকর্ম চললেও, স্থানীয়রা বলছেন প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।