শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা 

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আলিফ নিহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নরসিংদী জেলার মাধবদী থানার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নারায়ণগঞ্জের যুবক আলিফ (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা কিবরিয়া (৩৮) মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছেন।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলিফ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার খানবাড়ী দিঘিরপাড়ের মোল্লাবাড়ী এলাকার খোকন মিয়ার ছেলে ও এক সন্তানের জনক। তিনি সুতার গদিতে চাকুরি করতেন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে আলিফের নামাজের জানাজা শেষে তাকে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আলিফ শহরের একটি সুতার গদিতে দীর্ঘদিন ধরে চাকুরি করছিলেন। রোববার সন্ধ্যায় সুতা বিক্রি শেষে বাড়ি ফেরার পথে মাধবদী থানার পাঁচদনা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার চাচা কিবরিয়া একই সময় মারাত্মকভাবে আহত হন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।