সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আলোচিত কণ্ঠশিল্পী নোবেল’কে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার  বাজারে তদারকিমূলক অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকি,ডিসিকে ক্যাবের স্মারকলিপি  প্রশাসনের কাছে দাবি-সকলকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা হোক: দিপু ভুঁইয়া ত্যাগের মুল্যায়ন পেলেন এড. সাখাওয়াত, হলেন নাসিক প্রশাসক প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে চাঁদাবাজ, মাদককারবারী ও ভূমিদস্যুদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি মান্নানের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ ১৭ জন গ্রেপ্তার  ফেইসবুকে এক স্ট্যাটাসে ভাষা নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন রাজীব বন্দরে বিএনপির ৬ নেতাকর্মী বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা বন্দরে বিকাশ এজেন্ট কর্মীকে ফাঁকা গুলি ও পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই নবনির্বাচিত সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী’কে জেএসএস’র ফুলেল শুভেচ্ছা

ত্যাগের মুল্যায়ন পেলেন এড. সাখাওয়াত, হলেন নাসিক প্রশাসক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ করেছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

একই প্রজ্ঞাপনে দেশের আরো পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করে সরকার। তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নতুন নিয়োগ দেয়া হয়।

এখন পর্যন্ত আবু নছর আব্দুল্লাহ সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্বে আছেন। তবে, সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি আগামী মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণ করবেন।

সাখাওয়াত হোসেন খান সারাদেশে আলোচনায় আসেন সাতখুন হত্যা মামলার পর। তিনি চাঞ্চল্যকর এ মামলাটিতে বাদীপক্ষের আইনজীবী হয়ে বেশ আলোচিত হন। পরে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করেন। বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়লেও তিনি সেবার আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

পরে ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও ওই নির্বাচনে আসনটি ছেড়ে দেওয়া হয় শরিক দলকে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে প্রাথমিকভাবে সাখাওয়াতের নাম মনোনীত করার কথা শোনা গেলেও পরে আবুল কালামকে চূড়ান্ত করে বিএনপি।

সংসদ নির্বাচনে মনোনয়ন-বঞ্চিত সাখাওয়াতকে বিএনপি সরকার নাসিকে প্রশাসক হিসেবে নিয়োগ করে মূল্যায়ন করেছে বলে জানাচ্ছেন তার অনুসারীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।