বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে ও ইউনিটি ফোরামের আয়োজনে সেলাই মেসিন ও ঈদ সামগ্রী বিতরণ  বন্দরে ‘মব তৈরি করে’আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৫ জন গ্রেপ্তার  সদর ও বন্দরে মাসুদুজ্জামানের উদ্যােগে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ  ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোতে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম 

তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে প্রচারণা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এ প্রচারণা চালায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণায় অংশ নিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “নারায়ণগঞ্জে যোগ্য, মেধাবী ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সামাজিক সুশাসন, আইনের ন্যায়বিচার এবং দেশের উন্নয়ন সম্ভব নয়। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত নারায়ণগঞ্জ গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাসুদুজ্জামান মাসুদই উপযুক্ত নেতৃত্ব দিতে পারবেন।”

তিনি আরও বলেন, করোনাকাল থেকে শুরু করে মাসুদুজ্জামান সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গ্রহণযোগ্য ইমেজ তৈরি করেছেন। জনগণের সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে আধুনিক নগরীতে পরিণত করা সম্ভব হবে।

মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে। সীমানা পরিবর্তনের কারণে গোগনগর ও আলিরটেক ইউনিয়ন বাদ পড়েছে, যা আমাদের কাছে অন্যায্য মনে হয়েছে। বন্দর উপজেলায় ৫টি ইউনিয়ন থাকলেও সমান গুরুত্ব দেওয়া হয়নি। আমরা চাই বন্দরবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক।

আমি পরিষ্কারভাবে বলতে চাই—মাসুদুজ্জামানকে নিয়ে যারা প্রশ্ন তোলে, পোস্টার-ব্যানার নিয়ে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে বলছি—বিএনপি কারও একার দল নয়। খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান আমাদের সবার নেতা। তাই তাদের ছবি আমরা সমর্থক-কর্মীরা ব্যবহার করতেই পারি। অন্যদের উদ্দেশে বলছি, আয়নায় গিয়ে আগে নিজের চেহারা দেখুন, তারপর সমালোচনা করুন।

আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করবে। বন্দরবাসীর অধিকার, নারায়ণগঞ্জের মানুষের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করতে আমরা তার পাশে আছি এবং থাকব।”

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, যুবদল নেতা সরকার আলম, সদর বিএনপির সাবেজ যুগ্ম আহবায়ক মহসিন উল্লাহ, বিএনপি নেতা বাবু, সোহেল, সাবেক যুবদল নেতা ইসালউদ্দিন ইসা সহ অন্যান্য নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।