বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা:১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ফতুল্লায় দুʼটি শিল্প অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা  নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন  সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার  খালকে কেন্দ্র করে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, তা আর থাকবে না: মামুন মাহমুদ সদর উপজেলায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচী বন্দরে মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্বোধন করলেন নার্গিস মাকসুদ নারায়ণগঞ্জে দুই থানার ওসি’কে প্রত্যাহার  হামের টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ভীড়

জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ : সংসদ সদস্য আবুল কালাম’কে ফুলেল শুভেচছা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আমন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ফুল দিয়ে বরণ করে নেন ও অভিনন্দন জানান। পাশাপাশি আগামীর দিনগুলোতে জেলার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনসহ বিএনপি ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।