শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ যেভাবে পরিকল্পিতভাবে তৈরি হওয়ার কথা ছিল সেটি হয়নি: নাসিক প্রশাসক মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক রানার বিরুদ্ধে গুমের অভিযোগ,গ্রেপ্তার ৩ জন রূপগঞ্জে অবৈধভাবে ব্যারেলে তেল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা  দলের বাহিরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেনি ভবিষ্যতেও পারবে: মামুন মাহমুদ  আড়াইহাজারে পুলিশ হত্যা ও ডাকাতি মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার  চাষাড়ায় হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতায় স্বাস্থ্য শিক্ষা জ্ঞান বিনিময় সভা ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী রাজ্জাক ও তার ছেলে ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার  প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা

চাষাড়ায় হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান হকার উচ্ছেদের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন। ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টায় শহরের হকার্স মার্কেট থেকে পুরাতন কোর্ট পর্যন্ত দুই পাড়ের ফুটপাতে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে মালামাল জব্দ করা হয়। ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে প্রায় তিন শতাধিক ফুটপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বিদ্যুৎ প্রধান সংযোগ থেকে অবৈধভাবে নেওয়া সংযোগের মাত্রা দেখে তারা বিস্মিত হয়েছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় চাষাঢ়া থেকে পুরাতন কোর্ট পর্যন্ত পুরো এলাকার দুই পাশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ধরনের ধারাবাহিকতা বজায় থাকলে ফুটপাতে রাতে হকার বসবে না।

এদিকে প্রশাসক সাখাওয়াত হোসেন খান ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের প্রধানদের সঙ্গে বৈঠক করে অবৈধ সংযোগ এবং ফুটপাতে হকার বসা বিষয়ে আলোচনা করেছেন। তার নির্দেশনার ধারাবাহিকতায় ডিপিডিসি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রাখছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।