বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ  প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি 

চারটি গার্মেন্ট পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে চারটি রপ্তানীমুখি পোশাক কারখানা পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সহ প্রতিনিধিদল।

রোববার দুপুরে ফতুল্লার জালকুঁড়ি ও বিসিক শিল্পনগরী এলাকায় গার্মেন্টস কারখানায় শ্রমিকদের সাথে কথা বলেন তিনি।

সাংবাদিকদের ড. কামাল উদ্দিন আহমেদ জানান, শ্রমিকরা ঠিক মতো মজুরি পাচ্ছে কি-না। তারা সব সুযোগ সুবিধা পাচ্ছে কি-না দেখতে পরিদর্শন করছি। আমরা মনে করি তারা ভালো থাকলে এ শিল্প আরও এগিয়ে যাবে। সারা বিশ্বে গ্রীণ ইন্ড্রাষ্টির তুলনায় আমাদের দেশে বেশী যা গর্বের ব্যাপার বলে মনে করেন তিনি। এ সময়ে শ্রমিকদের সাথে কথা বলে কর্মপরিবেশ ভালো বলে মন্তব্য করেন তিনি।

বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সারা বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্প একটা জায়গায় দাঁড়িয়েছে। আমরা ভালো পরিবেশ তৈরী করতে পেরেছি এবং এ পরিবেশে প্রথম স্থানে নিতে চেষ্টা করছি।

ফতুল্লা এ্যাপারেলস, আমানা নিটেক্স, এমবি নিট ফ্যাশন ও এমএস ডায়িং প্রিন্টিং এন্ড ফিনিশিং নামক চারটি কারখানা পরিদর্শনের সময়ে প্রতিনিধি দলের সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষনিক সদস্য সেলিম রেজা সহ অনেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।