শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার  সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ফতুল্লায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিলার বাবু খুন শামীম ওসমানসহ ১২ আসামীকে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ 

ঈদেও থেমে নেই কাউন্সিলর দিনার মানবসেবা কার্যক্রম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

থেমে নেই মানবতার “মা” আখ্যায়িত কাউন্সিলর দিনার মানব সেবার কার্যক্রম। ঈদের দিনেও দেখা গেছে বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং সেখানে ব্লিচিং পাউডার ছিটানো থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে।

শুধু তাই নয় আজ ৩ (আগস্ট) ৮ নং ওয়ার্ড শান্তিনগর এলাকায় এক বৃদ্ধা মহিলা মারা যায় কেউ গোসল করাই না। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭,৮,ও ৯  নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা তার অসুস্থ শরীর নিয়েই মৃত লাশ  গোসল করানোর মহিলা টিম নিয়ে ছুটে যান মৃতের বাড়িতে লাশ গোসল, কাফন, দাফনে এগিয়ে এসেছেন । এছাড়াও মহামারী করোনার শুরু থেকেই তার নেতৃত্বে গড়ে তুলা স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা করোণায় মৃত ব্যক্তিদের গিয়ে একান্ত আপনজনের মতোই লাশ কাফন দাফন করেন ।

এ প্রসঙ্গে  কাউন্সিলর দিনা জানান, আমি সকাল ৯ টায় খবর পাই আমার ৮ নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এক বৃদ্ধ মা মারা গেছেন তাৎক্ষণিক আমি আমার মৃত ব্যক্তি গোসল করানোর মহিলা টিম নিয়ে ছুটে যাই ,তার বাসায় গিয়ে তার গোসল কাপন সম্পন্ন করি।

প্রসঙ্গত মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই  সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা, জীবানুনাশক ছিটানো থেকে শুরু করে করোনার প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের গর্ভবতি মায়েদের প্রসবকালীন দেখভাল ও সম্পূর্ণ খরচ বহন সহ সার্বিক সহযোগিতা করে চলেছেন ‘মানবতার মা খ্যাত’ এই নারী কাউন্সিলর।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।