বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ  প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি 

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির কাশেমী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, কোনো আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়’ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া  দীনিয়া মাদরাসায় এক মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রার্থী হিসাবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে ২১ তারিখের পরে কথা বলবো আপনাদের সাথে। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করা হবে। সুতরাং আমি একজন সু-নাগরিক হিসাবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি। দরবার শরিফের উসিলায়।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনসহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশি সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেন পরিচালিত হয় কোরআন-পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে বিএনপি জোটের এ প্রার্থী বলেন, “ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি ইংল্যান্ডে শুধু নির্বাসনে সময় কাটায়নি। বরং নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুবই বেশি আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায়।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. হোসাইন বোখারী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।