শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি,সোর্স বাবুকে মাদক,অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার  হুইপ হচ্ছেন আজাদ” উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি রাজিবের বন্দরে হতাশাগ্রস্ত রোমান দেওয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার  আমরা কারও ওপর জুলুম করব না, আবার কেউ জুলুম করলে ছাড়ও দেব না: সাংসদ আল-আমিন জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ : সংসদ সদস্য আবুল কালাম’কে ফুলেল শুভেচছা  সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন  বিএনপি নেতা নুর মোহাম্মদ সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মৎসজীবী দলের নেতা মিজানুর রহমান বিএনপির কর্মী পরিচয়ে ৫০ টাকার বিনিময়ে ভুয়া ফ্যামেলি কার্ড ছাপিয়ে বিতরণ আড়াইহাজারে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে আটক সোনারগাঁয়ে প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল উদ্বোধন

আমরা কারও ওপর জুলুম করব না, আবার কেউ জুলুম করলে ছাড়ও দেব না: সাংসদ আল-আমিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন বলেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় রাজনৈতিক প্রটেকশন দেওয়া হবে না। এ ক্ষেত্রে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চান তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, ‘আমাকে অনেকে নিরপেক্ষ এমপি বলেন। আমি নিরপেক্ষ এমপি নই—একটি দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছি। তবে সংবিধানের অধীনে শপথ নেওয়ার পর রাষ্ট্রীয় কাজে নিরপেক্ষ থাকা আমাদের দায়িত্ব। রাজনৈতিক পরিচয় রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু নাগরিক সেবায় সবাই সমান সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভালো কাজ করতে। দল-মতের ঊর্ধ্বে উঠে যদি সবাই দায়িত্বশীল ভূমিকা রাখে, তাহলে পুরো এলাকাকে সুন্দর ও নিরাপদ করে গড়া সম্ভব।’

এলাকার অপরাধ পরিস্থিতি তুলে ধরে এমপি বলেন, ‘মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে অনেক ক্ষেত্রে রাজনৈতিক সংযোগ থাকে। সাধারণ মানুষ একা গিয়ে কোনো দপ্তরের দরজা খুলতে পারে না—এখানে রাজনৈতিক প্রটেকশন কাজ করে। এই জায়গায় আমরা জিরো টলারেন্স নীতিতে থাকব।’

তিনি জানান, উন্নয়ন ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কারণে কারও সঙ্গে সম্পর্ক খারাপ হলে সেটি শুধু অপরাধের বিরুদ্ধেই হবে। রাজনৈতিক সংঘাতে জড়াবেন না বলে জানান তিনি। বলেন, ‘আমরা কারও ওপর জুলুম করব না, আবার কেউ জুলুম করলে ছাড়ও দেব না।’

জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলীয় পরিচয় ভুলে সবাই যদি অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিই, তাহলে প্রশাসনও মাঠে কাজ করার সঠিক পরিবেশ পাবে। সরকারি কর্মকর্তারা এখানে রাজনীতি করতে আসেননি—তারা কাজ করতেই এসেছেন। আমাদের কাজ হলো পরিবেশটা তৈরি করে দেওয়া।’

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে এমপি বলেন, ফতুল্লা ও সদর উপজেলার আলীরটেক ও গোপনগর এলাকায় মাদক ও অপরাধের বিস্তার রয়েছে। বিশেষ করে একটি কমিউনিটি হাসপাতাল এলাকাকে ঘিরে মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। এসব বিষয়ে আরও কার্যকর অভিযান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের বিষয়ে প্রশাসনের কেউ দুর্বলতা দেখান, প্রয়োজনে নাম ধরেই বলব। একইভাবে কোনো রাজনীতিক যদি অপরাধীদের প্রটেকশন দেয়, সেটাও প্রকাশ্যে আনব। জনগণ পরিবর্তনের জন্য আমাদের ওপর আস্থা রেখেছে। আমরা একটি নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে কোনো আপস করব না।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।