শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের প্রচারে না যাওয়ায় মা-মেয়েকে লাঞ্ছিতের অভিযোগ পার্লারের টয়লেট থেকে নিখোঁজের ৯ দিনপর এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার আড়াইহাজারে সড়ক দখল করে বিএনপি প্রার্থী আজাদের নির্বাচনী মঞ্জ, উচ্ছেদ ও জরিমানা আমরা প্রতিশ্রুতিতে নয়, কাজে বিশ্বাস করি: কালাম বন্দর থানার ওসি একটি বিশেষ প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন: তারিকুল জনপ্রতিনিধি মানে জনগণের চাকর, জনগণের ওপর বসে থাকা কোনো প্রভু নয়:অঞ্জন দাস কিছু কিছু প্রার্থী শুনতাছি কোটি কোটি টাকা খরচ করছে: নান্নু মুন্সি মান্নান সাহেব কিছুদিন আগে দস্তখত করা শিখেছে, তাকে মনোনয়ন দিয়েছে: গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থে কাজ করতে হবে: দিপু ভূঁইয়া

আড়াইহাজারে সড়ক দখল করে বিএনপি প্রার্থী আজাদের নির্বাচনী মঞ্জ, উচ্ছেদ ও জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দখল করে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের নির্বাচনী প্রচারণার জন্য নির্মিত মঞ্চ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পিভিসি ব্যানার ব্যবহার ও অবৈধ পার্কিংয়ের দায়ে দুইজনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আড়াইহাজার পৌরসভা এলাকায় সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খান প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “নিয়মিত টহলের সময় আড়াইহাজার পৌরসভার চালপট্টি বাজার এলাকায় সড়কের ওপর একটি নির্বাচনী সমাবেশের মঞ্চ দেখতে পাই। সমাবেশের অনুমোদন সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা জানান, তাদের কোনো অনুমোদন নেই। পরে আমরা মঞ্চ সরিয়ে নিতে বললে তারা নিজেরাই সবকিছু সরিয়ে নেয়।”

তিনি আরও বলেন, “পায়রা চত্বরে পিভিসি ব্যানার ব্যবহার ও সড়ক বিভাজনে টানিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলীকে (৪২) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পপুলার হাসপাতালের সামনে সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার দায়ে মো. মামুন মিয়া (৩০) নামে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পৌরসভা বাজার এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে অবৈধ হকার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজটপ্রবণ হয়ে উঠেছে। এতে জরুরি প্রয়োজনে দ্রুত চলাচল ব্যাহত হয়। এ কারণে অভিযান চালিয়ে অবৈধ হকার উচ্ছেদ ও অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।