বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা:১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ফতুল্লায় দুʼটি শিল্প অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা  নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন  সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার  খালকে কেন্দ্র করে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, তা আর থাকবে না: মামুন মাহমুদ সদর উপজেলায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচী বন্দরে মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্বোধন করলেন নার্গিস মাকসুদ নারায়ণগঞ্জে দুই থানার ওসি’কে প্রত্যাহার  হামের টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ভীড়

আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজারে অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাতে বিশনন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. কালু হোসেন (৪৫) বিশনন্দীর ইমান উদ্দিনের ছেলে ও জহিরুল ইসলাম একই মৃত সহিদুল্লাহের ছেলে।

এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, আড়াইহাজার বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো. কালু হোসেন ও জহিরুল ইসলাম  নামে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।  এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে বলে জানান হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।