সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কুতুবপুরে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি  নির্বাচিত হয়ে শত ব্যস্ততার মাঝেও সেই শিশু মামুনকে ভুলে যাননি আল আমিন বন্দরে যৌতুকের দাবিতে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুইজন আটক, অস্ত্র ও গুলি উদ্ধার  বন্দরে দুই শিক্ষার্থী অপহরণের ৪ ঘন্টা পর মুক্তিপণে মুক্ত দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জবাসী তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন: আহামেদ মনির সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ সনাতন পার্টির নেতৃবৃন্দ  নবনির্বাচিত এমপি আবুল কালাম’ কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা আলতাফ মাহমুদ একজন সৎ সাদা মনের মানুষের জন্য পরিশ্রম করেছি বিজয় অর্জন করেছি: ময়না স্বতন্ত্র প্রার্থীর দুই ছেলের বিরুদ্ধে এমপি নির্বাচিত মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ

আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুইজন আটক, অস্ত্র ও গুলি উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে আনুমানিক ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। রিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি (২০) ও সাব্বির (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির সময় অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা একটি পিস্তল স্থানীয় করিম নামের এক ব্যক্তির বাড়ির পেছনের ডোবায় ফেলে দেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভাড়া বাসায় অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে ফেলে দেওয়া পিস্তল উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তায় ডোবার পানি শুকানো হয়। রোববার সকাল ৯টার দিকে আড়াইহাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।