বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভী’র জামিন নামঞ্জুর  নারায়ণগঞ্জে ৫০ জন চাঁদাবাজের তালিকা বন্দরে ৪০ বছর বয়সী এক মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্ত সভা ফতুল্লায় স্টেডিয়ামের পাশে রাস্তা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার  জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নিরব রায়হান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে মো. সবুজ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুরে গোপালদী পৌরসভার সদাসদি উত্তর পাড়া এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ সদাসদি উত্তর পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে তিনটায় সবুজ তার ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন। তার ভাই সুজন, যিনি স্থানীয় পাওয়ারলুম কারখানায় কাজ করেন, খাওয়ার জন্য বাড়ি ফিরে দরজা বন্ধ পেয়ে ধাক্কা দিলে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ভাইয়ের মরদেহ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনের সহায়তায় মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ মানসিকভাবে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।