মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

অসুস্থ যুবদল নেতা সাগর প্রধানকে দেখতে গেলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়িস্থ সাগর প্রধানের বাসভবনে উপস্থিত হয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সহ-সভাপতি নাজিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মমতাজ উদ্দিন মন্তু, ডালিম প্রধানসহ আরও অনেকে।

মুহাম্মদ গিয়াসউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা রাজনীতি মানুষের জন্য করি। আমাদের সহকর্মী যদি অসুস্থ হন, বা তাদের পরিবার কোন সমস্যায় পড়েন, আমরা তাদের খোঁজখবর রাখতে হবে, দোয়া করতে হবে এবং পাশে দাঁড়াতে হবে। সাগর প্রধানসহ সকল অসুস্থের জন্য আমরা দোয়া করব, আল্লাহতালা যেন তাদের সুস্থ করে দেন।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।