বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পাঠানটুলি এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপি নেতা আবুল হোসেনের গণসংযোগ  বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী  কাউকে হুমকি দিয়ে যা ইচ্ছা করার সুযোগ দেওয়া হবে না: মান্নান বন্দরে ডকইয়ার্ড পরিদর্শনে পাকিস্তান নৌবাহিনীর ১৫ সদস্য প্রতিনিধি দল আমি ভাগবাটোয়ারার রাজনীতি করতে আসিনি: তারিকুল প্রশাসন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে: কালাম স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে: মাসুম বিল্লাহ আমি জানি না, তিনি কখনও স্কুলে গেছেন কিনা মান্নাকে উদ্দেশ্য করে বললেন গিয়াসউদ্দিন শাহ আলমের স্ত্রীর ‘বিভ্রান্তিকর’ প্রচারে ক্ষুব্ধ বিএনপি  নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে: মাসুম বিল্লাহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বুধবার (৪ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

এসময় তিনি হাতপাখার দাওয়াত নিয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “গত ৫৪ বছরে দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের শাসন দেখেছে। তবে ইসলামী দলের শাসনের অভিজ্ঞতা এখনো পায়নি।”

ইসলামী আন্দোলন বিজয়ী হলে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ে তুলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান আলীসহ ধামগড় ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।