, , ,
শিরোনামঃ
শীতলক্ষ্যা নদীতে ডুবে মারা যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা শেষে রাজবাড়িতে দাফন সম্পুর্ন  সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত এক নারীকে ঘড়ে আটকে রেখে মারধর ও ধর্ষণ ; সাবেক স্বামী গ্রেপ্তার  বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৫ টি বসতঘড় পুড়ে ছাই বিগত জালিম সরকারের একটি বুলেট আমার একটি চোখ কেড়ে নিয়েছে-হাফেজ আব্দুল মোমিন এনডিএ চেয়ারম্যান রাজীব এর জম্মদিনে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও অনি’র শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের মধ্যে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সেক্রেটারি ইকবাল নির্বাচিত  নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

সোনারগাঁয়ে  রগ কেটে শাহজাহান হত্যা, অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার 

 নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সোনারগাঁয়ে যুবক শাহজাহান (৩১)কে রগ কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার নগরীর খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইমরান (৩৫)। সে সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও ছোট কুরবানপুর এলাকার মো. আল ইসলাম মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত ইমরান শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি।

মামলার সূত্রে জানা যায় যে, সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে শাহজাহান (৩১) নামীয় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও রগ কেটে হত্যা করা হয়। ভিকটিম শাহজাহান (৩১) এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। উক্ত বিরোধের কারনে আসামীরা বিভিন্ন সময় শাহাজানকে খুন-জখমের হুমকি দিয়া আসছিল। এরই ধারাবাহিকতায় প্রধান আসামী ইমরানসহ আরো অন্যান্য আসামীগণ রামদা, চাকু, ছুরি, চাপাতি, লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে, ২৮ নভেম্বর বিকালে সোনারগাঁও কুরবানপুর মাতলাপাড়া কবর স্থান সংলগ্ন বালুর মাঠে শাহজাহানকে একা পেয়ে, এলোপাথারীভাবে ছুরিকাঘাত ও বাম হাতের কব্জির রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে।

আরও উল্লেখ করা হয়, গুরুতর আহত অবস্থায় শাহজাহান মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে এসে শাহজাহানকে উদ্ধার করে তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। অতঃপর উন্নত চিকিৎসার জন্য ১ ডিসেম্বর ঢাকার শ্যামলীস্থ প্রাইম জেনারেল হাসপাতালে নিয়া ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর শাহাজান মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার পিতা মো. আল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।