শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনির্বাচিত সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী’কে জেএসএস’র ফুলেল শুভেচ্ছা চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আওয়ামীলীগ নেতার মৃত্যু  ভাষা শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন  প্রথম প্রহরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন  সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ভাষা শহীদদের প্রতি বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের শ্রদ্ধা নিবেদন  প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি ডিসি ও এসপি’র শ্রদ্ধা নিবেদন  সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি,সোর্স বাবুকে মাদক,অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার  হুইপ হচ্ছেন আজাদ” উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি রাজিবের বন্দরে হতাশাগ্রস্ত রোমান দেওয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার 

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। হাতে ফুল, ব্যানার ও কালো ব্যাজ পরে নানা বয়সী মানুষ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, এবং ওসি মহিবুল্লাহ।

এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, থানা বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।