, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : ডিসি নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর সোনারগাঁয়ে এই প্রথম আওয়ামী লীগের ব্যানারে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।

ভিডিওতে বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জামাত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।

তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম বলেন, “সকালে আওয়ামী লীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি, তবে তা অস্পষ্ট হওয়ায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।