মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

সোনারগাঁয়ে ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে কুখ্যাত ডাকাত ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ‘হাত কাটা আমজাদ রকি’ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সামবুল হোসেন এবং এসআই (নিঃ) মোঃ ছারোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আমজাদের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘হাত কাটা আমজাদ রকি’ সোনারগাঁ অঞ্চলের কুখ্যাত জঙ্গি ও ডাকাত সোহানের ঘনিষ্ঠ সহযোগী এবং অন্যতম প্রধান সহচর। সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমজাদ রকি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে জানায়, তার দল- যেখানে জঙ্গি সোহান, ইয়াছিন আরাফাত, মোঃ শাওন, আকাশ, বুবেল, মোঃ পিয়েল, জাকারিয়া, নয়ন বন্ড, রানা, ফরিদ ওরফে বোম ফরিদ এবং কাঠ গুন্ডা জসিমের মতো দুর্ধর্ষ জঙ্গি ও ডাকাত সদস্যরা রয়েছে- দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানা এলাকায় চাঁদাবাজি এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করে আসছিল।

সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আমজাদ রকির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রেখেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।