শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা 

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালেই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু (৩৯), সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন (৩৩), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ময়নাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৭) এবং সিদ্ধিরগঞ্জ এলাকার সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩২)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ জানান, ডাকাতির প্রস্তুতির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।