, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০ সিদ্ধিরগঞ্জের সব পূজামণ্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ অপু, নির্বিঘ্নে উৎসব পালনে যুবদলের স্বেচ্ছাসেবক কমিটি আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি দুর্গাপূজায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ৬২ বিজিবি অধিনায়কের আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার দুঃস্থদের পাশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতা সেলিম হোসেন দিপু, বারদীতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

সেই হীরু আলমের যাবজ্জীবন কারাদণ্ড 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মন্ডল (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি হিরো আলম আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকার মো. আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইউম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরো আলমকে ৪ হাজার ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‍্যাব-১০। পরদিন এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সাতজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা দেন আদালত।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।