নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ড নতুন আইলপাড়া এ ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক এলাকার মুরুব্বি, যুবসমাজ, শিক্ষক, ছাত্র ও সাংবাদিকসহ অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি আবু মুসা, মোস্তফা হাওলাদার, মাহাতাব, রশিদ, নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল, সহ-সভাপতি আক্তার হোসেন, টিপু, সোহাগসহ রাজনৈতিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, যুবসমাজ, সাংবাদিকসহ হলিডে স্পোটিং ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply