রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন  এমপি কালামে’র রাজনৈতিক সচিব হলেন পুত্র আশা আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফ মীর  নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি: প্রতিমন্ত্রী সাকি ব্রিটিশ আমল থেকে এই শহরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো কিন্তু নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত: এমপি কালাম সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি  রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন  এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে একটি মসজিদের সামনে ইটের খোয়া, ইট ভাঙার মেশিন, সিমেন্ট ও বালু ফেলে রেখে মুসল্লিদের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে মসজিদের এক সহ-সভাপতির বিরুদ্ধে।

শনিবার (৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল মন্ডলপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাতেমা (রা.) জামে মসজিদের সামনে ইটের খোয়া, ইট ভাঙার মেশিন ও বালুর স্তুপ রাখা রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের মসজিদে যেতে সমস্যায় পড়তে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, মসজিদের সহ-সভাপতি মোহাম্মদ নূর মসজিদের জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে সেখানে ইট, ইট ভাঙার মেশিন ও বালু রেখে দিয়েছেন।

এছাড়া সিটি কর্পোরেশনের রাস্তার ওপর রাখা ইটের খোয়ার ওপর পানি ঢেলে রাস্তাটি কাদাযুক্ত করে মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নূর বলেন, ব্যক্তিগত ভবন নির্মাণের জন্য ইটের খোয়া ভেঙে রাখা হয়েছে। তবে তিনি দ্রুত এসব সরিয়ে নেওয়ার আশ্বাস দেন।

এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।