নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাসিক ৮ নং ওয়ার্ডে মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার সকালে নাসিক ৮ নং ওয়ার্ড ভুঁইয়াপাড়া এলাকায় মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। জনগণকে আবার ২য় বারের মতো প্রত্যেক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার প্রস্তুতি চলছে।
মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশেনের সভাপতি মো: আকাশ প্রধান এর নিজস্ব উদ্যোগে ঈদ সামগ্রী হিসেবে
লাচ্ছা সেমাই, বিরা সেমাই, চিনি, দুধ, কিসমিস, পোলার চাউল, মেহেদী ও অন্যান্ন পন্যসহ এলাকার হতদরিদ্র ১ হাজার পরিবারের কাছে ঈদ সামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয়।
এসময় মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশেনের সভাপতি মো: আকাশ প্রধান বলেন, এই ফাউন্ডেশন আমার বাবার নামে করা। প্রতি বছর ওয়ার্ডবাসীর জন্য মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশেনের উদ্যােগে আমার নিজস্ব অর্থায়নে এই আয়োজন করে থাকি। আজকে ১ হাজার পরিবারের মাঝে দিয়েছি আগামীকালও দেওয়া হবে এবং ঈদের দিনও এই কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply