, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবৈধ ইজিবাইক চলাচলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত দুর্গাপূজা উপলক্ষে এমপি আবুল কালামের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্ট নেতার সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০৫ জন গ্রেপ্তার, মাদকসেবী ৭৬ অসুস্থ বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপনকে দেখতে হাসপাতালে আবুল কাউছার আশা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে “ডেভিল হান্ট” অপারেশনে আওয়ামীলীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ “ডেভিল হান্ট” অপারেশনের আওতায় আওয়ামীলীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। বুধবার আদালতে তাদের হাজির করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসিক ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী, মুক্তিনগর এলাকার শাহ পরাণ আহমেদ যুবরাজ (২২), সানারপাড় বাগমারা এলাকার যুবলীগের কর্মী মেহেদী হাসান রুবেল (৩৫), পাইনাদী নতুন মহল্লার যুবলীগের কর্মী ও সাবেক কাউন্সিলর ফারুকের ‘ডানহাত’ দ্বীন ইসলাম (৩০) ও আওয়ামী লীগের কর্মী হিরন (৫০)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী, সানারপাড় ও হীরাঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা ও দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলা রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।