, , ,
শিরোনামঃ
ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী দুই মাসেও শনাক্ত হয়নি ফতুল্লায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জাসাস এর নাসিক ৮ নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সুমন মিয়া অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ: এসপি হাবিবুর রহমান

সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে৷ ২ জন আটক 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাল। এর আগে শুক্রবার সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শরিয়তপুরের পালং থানার খেয়ালপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে হাসান ও পিরোজপুরের নেছারাবাদ থানাধীন মাগুরা গ্রামের আনিছুজ্জামান রনির ছেলে মাজিদুল আলিফ ওরফে শাহরিয়া।

ভুক্তভোগী শিশুর মা নুসরাত জাহান গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তরা আমাদের প্রতিবেশি। অভিযুক্ত আরাফাতদের বাসায় অপর দুই অভিযুক্তসহ আমরা ভাড়া থাকি। ঘটনার রাতে আমি বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে তখন খেলাধুলা করছিল। পরে দীর্ঘ সময় আমার মেয়েকে দেখতে না পেয়ে খুজতে খুজতে অভিযুক্ত হাসানের বাসায় গিয়ে দেখি আমার মেয়েকে উলঙ্গ করে সে ধর্ষণের চেষ্টা করছে এবং অপর দুই অভিযুক্ত আলিফ আরাফাত সহযোগীতা করছিল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ভুক্তভোগীর মা নুসরাত জাহান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আরেকজন ওই বাড়ির মালিক জাহাঙ্গীরের ছেলে আরাফাতকে আটক করতে পারেনি পুলিশ। তাদের আটকের চেষ্টা চলছে। তবে আটককৃত ২ যুবকে আজ আদাথরে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।