বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান ও ধর্মীয় বিধি বিধান নিয়ম কানুন ভালো লাগা এবং ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবনব্যবস্থা এমন আত্ম-উপলব্ধি থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

কোর্ট হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা শুক্রবার (২ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জেলেপাড়া পুল সংলগ্ন হজরত শাহজালাল (রহঃ) জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা কামরুজ্জামান নকশাবন্দীর হাতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জুম্মা নামাজের পূর্বে কলেমা পড়েন।

জানাগেছে, সুবল চন্দ্র দাস ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে কোর্ট হলফনামার মাধ্যমে স্বপরিবারে নাম পরিবর্তন করে মো. রফিকুল আলম, স্ত্রী লক্ষী রানী দাস এর স্থলে মরিয়ম বেগম, মেয়ে অরদ্ধা দাস এর স্থলে আয়েশা আক্তার ও ছেলে লিয়ন দাস এর স্থলে মো. বায়েজিদ নাম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মো. রফিকুল আলম বলেন, ইসলাম হলো শান্তির বাণী। ইসলাম রয়েছে আল্লাহর অনেক রহমত। তাই আমি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পাশাপাশি আমার সাথে ও আমার পরিবারের সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। সকলের নিকট সহযোগিতা কামনা করছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।