, , ,
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি মান্নান জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই সাক্ষীর শামীম ওসমানসহ আসামিদের বিচার দাবি আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও ও গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সিদ্ধিরগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি দেশি না বিদেশি, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি শাহিনূর আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই এলাকার সজীব রায় (২৩)। তারা উভয়ে আজমেরী ওসমানের ছত্রচ্ছায়ায় খানপুর এলাকায় মাদক, সন্ত্রাসী তৎপরতাসহ নানা অপরাধে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস রাতের রাউন্ড ডিউটিতে থাকাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে পুলিশের দিকে অস্ত্র তাক করে গুলি ছোড়ার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে আমাদের থানায় বৈধ অস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত দুটি মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।