, , ,
শিরোনামঃ
নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন: প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার শহীদ স্বজনের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হলো খোরশেদের মাসব্যাপী কর্মসূচি  মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ: এমপি কালাম শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই: রুপগঞ্জ ইউএনও  বন্দরে পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন গ্রেপ্তার 

সাবেক মেয়র আইভী’র বাড়িতে পুলিশের অভিযান, এলাকাবাসীর অবরোধ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর আইভীর বাড়িতে প্রবেশ করে পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে এলাকাবাসী।

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সাবেক এই মেয়রের বাড়িতে পুলিশ প্রবেশ করে। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে বাড়ির চারপাশে ঘিরে রাখে।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর এই প্রথম বিপুলসংখ্যক পুলিশের একটি বহর সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আসে। এ সময় এলাকাবাসী পুলিশ আসার খবর পেয়ে বাড়ির চারপাশে অবস্থা নিতে শুরু করে। পরে আশপাশের মসজিদগুলো থেকে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ এসে বাড়ির আশপাশের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। রাত দেড়টা পর্যন্ত দেওভোগ সড়কের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িকে অবস্থান করতে দেখা গেছে।

এলাকাবাসী জানায়, সাবেক মেয়র আইভী স্থানীয়দের মধ্যে জনপ্রিয়। তাই স্থানীয়রা এই পুলিশি অভিযান প্রতিহত করলে সড়কে নেমেছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু পুলিশি অভিযান চলমান রয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব সিটি করপোরেশনের মেয়রদের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদ হারান সেলিনা হায়াৎ আইভী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।